নিজস্ব প্রতিবেদক:
ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মশাবাহিত এ রোগ প্রতিরোধে মানুষকে সচেতন করতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মশারি নিয়ে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে ডেঙ্গুর ক্রমবর্ধমান ঝুঁকি এবং জনস্বাস্থ্যের ওপর এর ক্ষতিকর প্রভাব তুলে ধরা হয়।
কর্মসূচিতে ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে নিয়মিত মশারি ব্যবহার, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি প্রয়োজন সম্মিলিত সামাজিক উদ্যোগ। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং পরিবার, প্রতিবেশীসহ আশপাশের মানুষকে সচেতন করতে হবে।
তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের প্রথম পদক্ষেপ। নিজে সচেতন হই, পরিবারকে সচেতন করি এবং ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তুলি।