| | 00:00:00
A2
শিরোনাম
রাজনীতি

অসুস্থ শ্রমিকদল নেতাকে হুইলচেয়ার উপহার দিলেন খোরশেদ

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেনকে হুইলচেয়ার উপহার দিয়েছেন মহানগর যুবদলের সাবেক সভাপতি ও সামাজিক সংগঠন ‘টিম খোরশেদ’-এর টিম লিডার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

বুধবার (২১ অক্টোবর) দেওভোগে বিল্লাল হোসেনের বাসায় গিয়ে তাঁর চিকিৎসার খোঁজখবর নেন খোরশেদ। এ সময় চলাফেরার সুবিধার্থে তাঁকে একটি হুইলচেয়ার উপহার দেন। বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী রয়েছেন।

খোরশেদ বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিল্লাল হোসেন সক্রিয় ছিলেন। তাঁর অগ্নিঝরা বক্তব্য নেতাকর্মীদের উৎসাহিত করেছে। এ সময় তিনি বিল্লালের চিকিৎসায় সহায়তা করতে নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন আফজাল সোবহান, মনির আহম্মেদ রাসেল, রানা মুন্সি, হাজী আলম চান, মো. মিঠু, জামাল হোসেন, মাসুম খন্দকার, মাসুদ আহম্মেদ, মহিউদ্দিন শুভ, আব্দুর রহিম ও গাজী খোকন প্রমুখ।

news ad 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *