ঢাকের বাদ্য, আলোকসজ্জা আর পূজামণ্ডপে দর্শনার্থীদের ভিড়ে কয়েক দিন উৎসবের রঙে রঙিন ছিল নারায়ণগঞ্জ। প্রতিমা দর্শন, আড্ডা আর আনন্দ-আয়োজনে কেটেছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। এবার সেই উৎসবের সমাপ্তি ঘটেছে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। উৎসবের শেষ পর্বে প্রতিমা বিসর্জনকে ঘিরে শহরের ৫ নম্বর ঘাটে জড়ো হন সনাতনীরা।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে প্রতিমা বিসর্জন কার্যক্রম শেষ হওয়ার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে আনুষ্ঠানিকভাবে শেষ হয় শারদীয় দুর্গোৎসব ২০২৬।
এ বছর নারায়ণগঞ্জ জেলার ২৪০টি পূজামণ্ডপের মধ্যে ২১৪টির প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। ২৫টি মণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হবে না। আর একটি মণ্ডপের প্রতিমা বৃহস্পতিবার বিসর্জন দেওয়ার কথা রয়েছে।
পূজার দিনগুলোতে জেলার বিভিন্ন মণ্ডপে ছিল উৎসবমুখর পরিবেশ। পূজামণ্ডপ পরিদর্শনে এসেছেন সরকারের দায়িত্বশীল ব্যক্তি, বিদেশি কূটনীতিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।
পূজার দিনগুলোতে শহরের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মিশনপাড়ায় অবস্থিত রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা বিভাগীয় কমিশনার ও ঢাকা…
Source: নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times
Original author: Narayanganj Times
Original article: https://www.narayanganjtimes.com/religious-values/news/38276

