মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
admin
২৭ অক্টোবর ২০২৬, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮০, উদ্ধার ইয়াবা-গাঁজা ও হেরোইন

নারায়ণগঞ্জের সাতটি থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৩৬ পিস ইয়াবা, ৬ কেজি ১৬০ গ্রাম গাঁজা ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১২ জনকে মাদক ব্যবসায়ী, ৪২ জনকে মাদকসেবী এবং পাঁচজনকে ছিনতাইকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া পরোয়ানাভুক্ত আসামি নয়জন, নিয়মিত মামলার আসামি দুজন, অন্যান্য মামলার আসামি পাঁচজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পাঁচজন সদস্য রয়েছেন।

পুলিশের তথ্যমতে, নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২ কেজি গাঁজা ও ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে চারজন মাদক ব্যবসায়ী, তিনজন মাদকসেবী, একজন ছিনতাইকারী, দুজন পরোয়ানাভুক্ত আসামি, একজন অন্যান্য মামলার আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুজন সদস্য রয়েছেন।

ফতুল্লা মডেল থানা পুলিশ ৪ কেজি গাঁজা, ১৬০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে চারজন মাদক ব্যবসায়ী, চারজন মাদকসেবী, একজন ছিনতাইকারী, দুজন পরোয়ানাভুক্ত আসামি, একজন অন্যান্য মামলার আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুজন সদস্য রয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন মাদক ব্যবসায়ী, দুজন মাদকসেবী, চারজন পরোয়ানাভুক্ত আসামি, একজন ছিনতাইকারী ও নিয়মিত মামলার একজন আসামি রয়েছেন।

বন্দর থানা পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে একজন অন্যান্য মামলার আসামি এবং অন্যজন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য।

সোনারগাঁয়ে ৫১ পিস ইয়াবাসহ ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন মাদক ব্যবসায়ী, ১৮ জন মাদকসেবী, দুজন ছিনতাইকারী, একজন পরোয়ানাভুক্ত আসামি ও একজন নিয়মিত মামলার আসামি রয়েছেন।

রূপগঞ্জ থানা পুলিশ ১৬০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে দুজন মাদক ব্যবসায়ী, ১৪ জন মাদকসেবী এবং একজন অন্যান্য মামলার আসামি রয়েছেন। অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশ একজন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান জোরদার, পরোয়ানা তামিল এবং বিভিন্ন মামলায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’, হাদি হত্যার বিচারের দাবি

১

নারায়ণগঞ্জে হকার উচ্ছেদে বারবার বাধা, দখলমুক্ত হচ্ছে না ফুটপাত

২

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮০, উদ্ধার ইয়াবা-গাঁজা ও হেরোইন

৩

সিদ্ধিরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, গরুর প্রাণ বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ মালিক

৪

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

৫

সরকারের গচ্চা ১৭ কোটি টাকা: পাঠ্য বই নিয়ে অস্থিরতা এনসিটিবিতে ৯ কর্মকর্তা বদলি

৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

৭

নিহত জহিরের বাড়িতে এমপি নজরুল ইসলাম আজাদ, হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস

৮

ফতুল্লায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

৯

অন্যের নামে রেকর্ড হওয়া জমি নিজের নামে ফেরাবেন যেভাবে

১০

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

এদেশে শেখ হাসিনা আর আসবেন না, নৈরাজ্যকারীদের জন্য ‘জিরো টলারেন্স’: নজরুল ইসলাম আজাদ

১২

মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ

১৩

শিক্ষার্থী নির্যাতন রোধে কওমি মাদরাসাগুলোতে মনিটরিং সেল ও হটলাইন চালুর নির্দেশ

১৪

ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

১৫

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৯

১৬

নজরুল ইসলাম আজাদ: আড়াইহাজার থেকে জাতীয় সংসদে

১৭

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭১, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ

১৮

ফতুল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ

১৯

অপ্রতিম হত্যায় ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট

২০