মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
admin
২৫ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর
প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরোনো ছবি

দ্বিপক্ষীয় বৈঠক, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্ব দেবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

রোববার (২৫ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রীর টোকিওর উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন তিনি।

সফরসূচি অনুযায়ী, ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। এ সময় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানো এবং অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হবে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ছাড়াও মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকছেন। তাঁদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সফরের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। বৈঠক শেষে দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক ও চুক্তি সই এবং যৌথ বিবৃতি প্রকাশের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। দেশটির শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির বিষয়েও আলোচনা করবেন তিনি। সফরসূচিতে চিবা অঞ্চলের একটি বিদ্যুৎকেন্দ্র ও নাগোয়ার টয়োটা কারখানা পরিদর্শনের সম্ভাবনার কথাও রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ও জাপানের মধ্যে ২০২৩ সালে প্রতিষ্ঠিত কৌশলগত অংশীদারত্বকে আরও সুদৃঢ় করাই এ সফরের অন্যতম লক্ষ্য। আলোচনায় বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষ জনশক্তি রপ্তানির মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

সফর শেষে আগামী ২৯ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’, হাদি হত্যার বিচারের দাবি

১

নারায়ণগঞ্জে হকার উচ্ছেদে বারবার বাধা, দখলমুক্ত হচ্ছে না ফুটপাত

২

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮০, উদ্ধার ইয়াবা-গাঁজা ও হেরোইন

৩

সিদ্ধিরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, গরুর প্রাণ বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ মালিক

৪

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

৫

সরকারের গচ্চা ১৭ কোটি টাকা: পাঠ্য বই নিয়ে অস্থিরতা এনসিটিবিতে ৯ কর্মকর্তা বদলি

৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

৭

নিহত জহিরের বাড়িতে এমপি নজরুল ইসলাম আজাদ, হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস

৮

ফতুল্লায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

৯

অন্যের নামে রেকর্ড হওয়া জমি নিজের নামে ফেরাবেন যেভাবে

১০

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

এদেশে শেখ হাসিনা আর আসবেন না, নৈরাজ্যকারীদের জন্য ‘জিরো টলারেন্স’: নজরুল ইসলাম আজাদ

১২

মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ

১৩

শিক্ষার্থী নির্যাতন রোধে কওমি মাদরাসাগুলোতে মনিটরিং সেল ও হটলাইন চালুর নির্দেশ

১৪

ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

১৫

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৯

১৬

নজরুল ইসলাম আজাদ: আড়াইহাজার থেকে জাতীয় সংসদে

১৭

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭১, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ

১৮

ফতুল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ

১৯

অপ্রতিম হত্যায় ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট

২০