মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
admin
২৫ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় ছয় বছরের শিশুশিক্ষার্থীকে চুমু দেওয়ার অভিযোগে শিক্ষক গ্রেপ্তারের পর এবার শিশুটির বাবা শাহজালাল রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। ওই শিক্ষককে মারধর ও মাদ্রাসায় ভাঙচুরের অভিযোগে রুমিসহ অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। একই ঘটনায় শিশুটিকে চুমু দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হয়ে আদালতে গেছেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. মোসলেম আহমদ। দুই পক্ষের পাল্টাপাল্টি মামলায় ঘটনাটি নতুন মোড় নিয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন।

তিনি বলেন, অভিযুক্ত শিক্ষককে ঘটনার দিনই গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আর রুমিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তাকে গ্রেপ্তারের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টঙ্গীর আউচপাড়ার শফিউদ্দিন রোডে অবস্থিত ক্বরিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ছয় বছরের এক ছাত্রীকে চুমু দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এ ঘটনায় করা মামলায় মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. মোসলেম আহমদকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার মোসলেম আহমদের বাড়ি কুড়িগ্রামের রৌমারী থানার কর্তিবাড়ী মাস্টারপাড়া এলাকায়। তিনি টঙ্গীর আউচপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

অন্যদিকে, মাদ্রাসার অধ্যক্ষ ক্বারী মো. আলমাছ হোসেন গাজীপুরীর অভিযোগ, একদল লোক প্রতিষ্ঠানে ঢুকে ভাঙচুর চালিয়েছে এবং শিক্ষক-কর্মচারীদের মারধর করেছে। এ ঘটনায় তিনি থানায় মামলা করেছেন। ওই মামলাতেই শিশুটির বাবা শাহজালাল রুমিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এদিকে, ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। শিশুটির বাবা রুমিকে উদ্দেশ করে ধর্মীয় বক্তা জুবায়ের আহমাদ তাশরিফের ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যের বিভিন্ন অংশ ছড়িয়ে পড়েছে। ওই বক্তব্যে রুমিকে হত্যার ইচ্ছা প্রকাশ ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’, হাদি হত্যার বিচারের দাবি

১

নারায়ণগঞ্জে হকার উচ্ছেদে বারবার বাধা, দখলমুক্ত হচ্ছে না ফুটপাত

২

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮০, উদ্ধার ইয়াবা-গাঁজা ও হেরোইন

৩

সিদ্ধিরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, গরুর প্রাণ বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ মালিক

৪

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

৫

সরকারের গচ্চা ১৭ কোটি টাকা: পাঠ্য বই নিয়ে অস্থিরতা এনসিটিবিতে ৯ কর্মকর্তা বদলি

৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

৭

নিহত জহিরের বাড়িতে এমপি নজরুল ইসলাম আজাদ, হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস

৮

ফতুল্লায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

৯

অন্যের নামে রেকর্ড হওয়া জমি নিজের নামে ফেরাবেন যেভাবে

১০

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

এদেশে শেখ হাসিনা আর আসবেন না, নৈরাজ্যকারীদের জন্য ‘জিরো টলারেন্স’: নজরুল ইসলাম আজাদ

১২

মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ

১৩

শিক্ষার্থী নির্যাতন রোধে কওমি মাদরাসাগুলোতে মনিটরিং সেল ও হটলাইন চালুর নির্দেশ

১৪

ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

১৫

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৯

১৬

নজরুল ইসলাম আজাদ: আড়াইহাজার থেকে জাতীয় সংসদে

১৭

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭১, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ

১৮

ফতুল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ

১৯

অপ্রতিম হত্যায় ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট

২০