

**নারায়ণগঞ্জ প্রতিনিধি:** নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইগড় এলাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলামের (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী নাজমুল ইসলামকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ভূইগড় কবরস্থান সড়কের দেলোয়ারের তিনতলা বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল, ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ফারজানার শয়নকক্ষের বিছানার ওপর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এতে স্বামীর সঙ্গে সম্পর্ক ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কষ্টের কথা উল্লেখ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্ত ও তদন্তের ফলাফলের অপেক্ষা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নিহত ফারজানা ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার মুসুল্লি বাড়ির রফিকুল ইসলামের মেয়ে।
ফারজানার বড় ভাই আরিফুল ইসলাম অভিযোগ করেন, ২০২৩ সালে পারিবারিক সম্মতিতে নাজমুল ইসলামের সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। বিয়ের পর নাজমুল বেকার থাকায় তাঁদের পরিবার সংসারের খরচ বহন করত।…
Source: নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times
Original author: Narayanganj Times
Original article: https://www.narayanganjtimes.com/outsite-city/news/38305
মন্তব্য করুন