মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
admin
২৪ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাজেক সড়কে অবরোধ অব্যাহত, পর্যটকদের বুকিং বাতিল করছেন অনেকে

রাঙামাটির সাজেকে সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। অবরোধ ও সংঘর্ষের প্রভাবে পর্যটনকেন্দ্রটির বিভিন্ন রিসোর্ট ও কটেজে আগাম কক্ষ বুকিং বাতিল হতে শুরু করেছে।

রাঙামাটির সাজেক-বাঘাইহাট সড়কে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকা অবরোধ কর্মসূচি অব্যাহত রয়েছে। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। তবে পুলিশ জানিয়েছে, সাজেকের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৬টা থেকে সাজেক-বাঘাইহাট সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষিপ্তভাবে অবরোধ পালন করেন আন্দোলনকারীরা। অবরোধের কারণে পর্যটক ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমা জানিয়েছেন, তাঁদের অবরোধ কর্মসূচি চলমান রয়েছে। তাঁর দাবি, বৃহস্পতিবারের ঘটনায় প্রায় ১০০ জন সাধারণ মানুষ আহত হয়েছেন। তাঁদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর।

বিজয় কান্তি চাকমার অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার কারণে আহত ব্যক্তিদের অন্যত্র নিয়ে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। তবে নিজেদের উদ্যোগে আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

অন্যদিকে, সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে। সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।বৃহস্পতিবারের ঘটনায় মামলা হয়েছে কি না, জানতে চাইলে ওসি বলেন, মামলা করার বিষয়ে প্রক্রিয়া চলছে।

পর্যটন খাতে প্রভাব, বাতিল হচ্ছে বুকিং
অবরোধ ও সংঘর্ষের প্রভাবে সাজেকের পর্যটন ব্যবসায়ও নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। বিভিন্ন রিসোর্ট ও কটেজে আগাম বুকিং দেওয়া পর্যটকদের কেউ কেউ তাঁদের কক্ষের বুকিং বাতিল করছেন।
দুর্গাপূজা উপলক্ষে গত ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল। এ সময় সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণের ওপর প্রশাসনের নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়।

এরপর ১৬ অক্টোবর থেকে পর্যটকেরা সাজেকে যাওয়া শুরু করেন। তাঁদের অনেকে আগাম রিসোর্ট ও কটেজের কক্ষ বুকিং দিয়েছিলেন।
তবে নতুন করে অবরোধ ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হওয়ায় সাজেকের পর্যটন কার্যক্রমে অনিশ্চয়তা দেখা দিয়েছে।


সূত্র: দ্য ডেইলি স্টার বাংলার

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’, হাদি হত্যার বিচারের দাবি

১

নারায়ণগঞ্জে হকার উচ্ছেদে বারবার বাধা, দখলমুক্ত হচ্ছে না ফুটপাত

২

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮০, উদ্ধার ইয়াবা-গাঁজা ও হেরোইন

৩

সিদ্ধিরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, গরুর প্রাণ বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ মালিক

৪

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

৫

সরকারের গচ্চা ১৭ কোটি টাকা: পাঠ্য বই নিয়ে অস্থিরতা এনসিটিবিতে ৯ কর্মকর্তা বদলি

৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

৭

নিহত জহিরের বাড়িতে এমপি নজরুল ইসলাম আজাদ, হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস

৮

ফতুল্লায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

৯

অন্যের নামে রেকর্ড হওয়া জমি নিজের নামে ফেরাবেন যেভাবে

১০

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

এদেশে শেখ হাসিনা আর আসবেন না, নৈরাজ্যকারীদের জন্য ‘জিরো টলারেন্স’: নজরুল ইসলাম আজাদ

১২

মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ

১৩

শিক্ষার্থী নির্যাতন রোধে কওমি মাদরাসাগুলোতে মনিটরিং সেল ও হটলাইন চালুর নির্দেশ

১৪

ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

১৫

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৯

১৬

নজরুল ইসলাম আজাদ: আড়াইহাজার থেকে জাতীয় সংসদে

১৭

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭১, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ

১৮

ফতুল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ

১৯

অপ্রতিম হত্যায় ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট

২০