| | 00:00:00
ad1
শিরোনাম
রাজনীতি

সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিনের মৃত্যুতে গিয়াসউদ্দিনের শোক

আপনার প্রতিষ্ঠানের বিশ্বস্ত প্রচারের জন্য বিজ্ঞাপন দিন

কাশীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কাশীপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. শাহাবুদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বুধবার সকালে আলহাজ মো. শাহাবুদ্দিন ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাদ আসর কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

আপনার প্রতিষ্ঠানের বিশ্বস্ত প্রচারের জন্য বিজ্ঞাপন দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *