| | 00:00:00
ad1
শিরোনাম
রাজনীতি

ধর্ম-বর্ণনির্বিশেষে আমরা সবাই সমান: আনিসুল ইসলাম সানি

আপনার প্রতিষ্ঠানের বিশ্বস্ত প্রচারের জন্য বিজ্ঞাপন দিন

ধর্ম-বর্ণনির্বিশেষে দেশের সব মানুষের অধিকার সমান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি।

নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

আনিসুল ইসলাম সানি বলেন, ‘ধর্ম-বর্ণনির্বিশেষে আমরা সবাই সমান, সবার অধিকারও সমান। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে জন্য তাঁরা পাশে আছেন। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি হারুন অর রশিদ মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, জেলা জাসাসের সহসভাপতি হাজী শহিদুল ইসলাম রিপন, মহানগর জাসাসের সাংগঠনিক সম্পাদক তানজিন আহমেদ রিপন, মহানগর যুবদলের সদস্য মাগফুর ইসলাম পাপন, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সভাপতি মোহাম্মদ হানিফ, সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম, আবুল হোসেন, মহানগর জাসাসের দপ্তর সম্পাদক হারুনুর রশিদ, জেলা জাসাসের সহদপ্তর সম্পাদক রহিম হোসেন বাবুল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, মহানগর জাসাসের অর্থবিষয়ক সম্পাদক সাইফুল ও সাদ্দাম হোসেন রিগান প্রমুখ।

আপনার প্রতিষ্ঠানের বিশ্বস্ত প্রচারের জন্য বিজ্ঞাপন দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *