|
00:00:00
ad1
শিরোনাম
শহর

সুবিধাবঞ্চিত ৩০ সনাতন পরিবারকে নগদ অর্থ সহায়তা

আপনার প্রতিষ্ঠানের বিশ্বস্ত প্রচারের জন্য বিজ্ঞাপন দিন

নারায়ণগঞ্জে সুবিধাবঞ্চিত ৩০টি সনাতন ধর্মাবলম্বী পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছে ফেদায়ে মিল্লাত ফাউন্ডেশন।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে নগরীর জামতলার একটি কমিউনিটি সেন্টারে এসব পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মাসরুর আহমদ ভূইয়া।

এ সময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমান ও মহানগর শাখার আহ্বায়ক মাওলানা কামাল উদ্দিন দায়েমী।

আয়োজকেরা জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ থেকে এ সহায়তা দেওয়া হয়েছে।

আপনার প্রতিষ্ঠানের বিশ্বস্ত প্রচারের জন্য বিজ্ঞাপন দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *