|
00:00:00
ad1
শিরোনাম
শহর

আইইবি নির্বাচনে দুই পদে প্রার্থী নারায়ণগঞ্জের নাসিম হাসান

আপনার প্রতিষ্ঠানের বিশ্বস্ত প্রচারের জন্য বিজ্ঞাপন দিন

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) নির্বাচনে দুই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নারায়ণগঞ্জের প্রকৌশলী নাসিম হাসান। আগামী ১২ নভেম্বর ২০২৬ অনুষ্ঠেয় ২০২৭–২০২৮ মেয়াদের নির্বাচনে তিনি সেন্ট্রাল কাউন্সিল মেম্বার পদে ৯০ নম্বর এবং ঢাকা সেন্টারের কাউন্সিল মেম্বার পদে ৩৭ নম্বর ব্যালটে প্রার্থী হয়েছেন।

নাসিম হাসান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক নির্বাচিত নেতা। একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রকৌশলীবান্ধব আইইবি গড়ার প্রত্যয় জানিয়ে তিনি প্রকৌশলীদের সমর্থন, সহযোগিতা ও ভোট কামনা করেছেন। পাশাপাশি সবার দোয়া চেয়েছেন।

তিনি জানান, প্রকৌশল পেশার মর্যাদা রক্ষা, প্রকৌশলীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গুরুত্ব দেওয়া এবং আইইবিকে তাঁদের আস্থার শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য।

সরকারি তোলারাম কলেজের সাবেক শিক্ষার্থী নাসিম হাসান কলেজের বন্ধুদের নিয়ে ‘হার্টবিটস অব কলেজ ফ্রেন্ডস’ নামে একটি সামাজিক সংগঠন গড়ে তোলেন। তিনি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য। শিক্ষাজীবন থেকে রোটার‌্যাক্ট, রোটারি ক্লাব, জুনিয়র রেড ক্রিসেন্ট ইউনিট, বাংলাদেশ স্কাউটস ও পদাতিক নাট্য সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত রয়েছেন।

চুয়েট কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহসভাপতি নাসিম হাসান নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন বলেও তাঁর পরিচিতিতে উল্লেখ করা হয়েছে।

আপনার প্রতিষ্ঠানের বিশ্বস্ত প্রচারের জন্য বিজ্ঞাপন দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *