| | 00:00:00
A2
শিরোনাম
অপরাধ

জহির ফকির হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহির ফকিরের জানাজায় অংশ নিয়ে তাঁর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে উপযুক্ত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন মাননীয় সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম আজাদ।

জহির ফকিরের জানাজায় উপস্থিত হয়ে সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে।

এ সময় নিহত জহির ফকিরের পরিবারের সদস্য, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় ব্যক্তিরা জানাজায় উপস্থিত ছিলেন।

জহির ফকিরের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের পরিবেশ বিরাজ করছে। নিহতের স্বজন ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার প্রত্যাশা করছেন।

ভিডিও: জানাজায় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের বক্তব্যের ভিডিও দেখুন।

প্রতিবেদন: নারায়ণগঞ্জ সময় ২৪

news ad 2