মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
admin
২৫ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এদেশে শেখ হাসিনা আর আসবেন না, নৈরাজ্যকারীদের জন্য ‘জিরো টলারেন্স’: নজরুল ইসলাম আজাদ

নজরুল ইসলাম আজাদ (এমপি, নারায়ঙঞ্জ-০২)

নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন, যারা শেখ হাসিনা আসবেন বলে দেশে নৈরাজ্য করার পায়তারা করছেন, তারা চরম ভুল করছেন। আর একটিও সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করা হলে তা সহ্য করা হবে না। তাদের জন্য থাকবে জিরো টলারেন্স।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে আড়াইহাজার উপজেলার শহীদ মঞ্জুর আহমেদ স্টেডিয়ামে আয়োজিত দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে তিনি নৈরাজ্য সৃষ্টিকারীদের সতর্ক করে দিয়ে বলেন, আপনারা সাবধান হয়ে যান। এদেশের সাধারণ মানুষকে শান্তিতে বাঁচতে দিন এবং স্বাধীনভাবে চলাফেরা করতে দিন।

বর্তমান সরকারের প্রশংসা করে তিনি আরও যুক্ত করেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী একজন অত্যন্ত মানবিক প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই তিনি তার উন্নয়ন ও কল্যাণমূলক কার্যাবলীর মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন।

এমপি আজাদ বলেন, নারায়ণগঞ্জের বিভিন্ন জঙ্গলের রাস্তায় বা অন্যান্য উপজেলায় লুকিয়ে লুকিয়ে হাতে গোনা কয়েকজন লোক নিয়ে মিছিল করেন হিম্মত থাকলে আড়াইহাজারে তা করে দেখান। পুরো আড়াইহাজারবাসীকে সাথে নিয়ে আওয়ামী লীগের এসব প্রেতাত্মাদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।

প্রতিবাদ সভায় স্থানীয় সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সূত্রঃ কালবেলা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা ও মহানগরের পৃথক আনন্দ র‍্যালি

১

নারায়ণগঞ্জে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’, হাদি হত্যার বিচারের দাবি

২

নারায়ণগঞ্জে হকার উচ্ছেদে বারবার বাধা, দখলমুক্ত হচ্ছে না ফুটপাত

৩

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮০, উদ্ধার ইয়াবা-গাঁজা ও হেরোইন

৪

সিদ্ধিরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, গরুর প্রাণ বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ মালিক

৫

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

৬

সরকারের গচ্চা ১৭ কোটি টাকা: পাঠ্য বই নিয়ে অস্থিরতা এনসিটিবিতে ৯ কর্মকর্তা বদলি

৭

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

৮

নিহত জহিরের বাড়িতে এমপি নজরুল ইসলাম আজাদ, হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস

৯

ফতুল্লায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

১০

অন্যের নামে রেকর্ড হওয়া জমি নিজের নামে ফেরাবেন যেভাবে

১১

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

১২

এদেশে শেখ হাসিনা আর আসবেন না, নৈরাজ্যকারীদের জন্য ‘জিরো টলারেন্স’: নজরুল ইসলাম আজাদ

১৩

মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ

১৪

শিক্ষার্থী নির্যাতন রোধে কওমি মাদরাসাগুলোতে মনিটরিং সেল ও হটলাইন চালুর নির্দেশ

১৫

ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

১৬

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৯

১৭

নজরুল ইসলাম আজাদ: আড়াইহাজার থেকে জাতীয় সংসদে

১৮

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭১, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ

১৯

ফতুল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ

২০
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে…