মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
admin
২৮ অক্টোবর ২০২৬, ৪:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা ও মহানগরের পৃথক আনন্দ র‍্যালি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে পৃথক আনন্দ র‍্যালি ও সমাবেশ করেছে জেলা ও মহানগর যুবদল। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত আয়োজিত এসব কর্মসূচিতে জেলার বিভিন্ন থানা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

জাতীয় পতাকা, রঙিন ব্যানার, ফেস্টুন ও সুসজ্জিত গাড়িবহর নিয়ে নেতাকর্মীদের অংশগ্রহণে নগরীর প্রধান সড়কগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। আড়াইহাজার, সোনারগাঁ, রূপগঞ্জ ও ফতুল্লাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশ নেন। র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চাষাঢ়ায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক বলেন, “আজকে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা শপথ নেব, তারেক রহমানের নেতৃত্বে সুন্দর একটি বাংলাদেশ গঠন ও দেশের উন্নয়নে সর্বোত্তম ভূমিকা রাখব।”

জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব বলেন, “নারায়ণগঞ্জে যতক্ষণ যুবদল আছে, ততক্ষণ বিএনপির ভেতরে প্রাণ আছে। সংগঠনের প্রতিটি ইউনিটকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি বলেন, “আমাদের নেতা তারেক রহমানের বদনাম হয় এমন কোনো আচরণ করব না। কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে আমরা জড়িত হব না; যেখানে অন্যায় হবে সেখানেই প্রতিবাদ করব এবং নারায়ণগঞ্জ যুবদলকে একটি শক্তিশালী সংগঠনে রূপান্তর করব।”

এদিকে, বিকেল ৪টার দিকে নগরীর খানপুর এলাকা থেকে মহানগর যুবদলের উদ্যোগে পৃথক আনন্দ র‍্যালি বের করা হয়। মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্যসচিব সাহেদ আহমেদের নেতৃত্বে র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় সমাবেশে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে যুবদল আদর্শ ও সংগ্রামের প্রতীকে পরিণত হয়েছে। তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে চাঁদাবাজি ও অন্যায় থেকে দূরে থেকে একটি আদর্শিক সংগঠন হিসেবে যুবদল রাজপথে সক্রিয় থাকবে।

মহানগর যুবদলের সদস্যসচিব সাহেদ আহমেদ বলেন, “আমরা অবৈধ সরকারের জেল-জুলুম সহ্য করেছি, কিন্তু রাজপথ ছাড়িনি। নারায়ণগঞ্জ মহানগরীকে সম্পূর্ণ মাদক, অনৈতিক কর্মকাণ্ড ও কিশোর গ্যাং মুক্ত করা হবে।”

জেলা ও মহানগর যুবদলের পৃথক কর্মসূচিতে সংগঠনের শীর্ষ নেতাদের পাশাপাশি থানা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের কর্মসূচিতেই নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা ও মহানগরের পৃথক আনন্দ র‍্যালি

১

নারায়ণগঞ্জে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’, হাদি হত্যার বিচারের দাবি

২

নারায়ণগঞ্জে হকার উচ্ছেদে বারবার বাধা, দখলমুক্ত হচ্ছে না ফুটপাত

৩

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮০, উদ্ধার ইয়াবা-গাঁজা ও হেরোইন

৪

সিদ্ধিরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, গরুর প্রাণ বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ মালিক

৫

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

৬

সরকারের গচ্চা ১৭ কোটি টাকা: পাঠ্য বই নিয়ে অস্থিরতা এনসিটিবিতে ৯ কর্মকর্তা বদলি

৭

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

৮

নিহত জহিরের বাড়িতে এমপি নজরুল ইসলাম আজাদ, হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস

৯

ফতুল্লায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

১০

অন্যের নামে রেকর্ড হওয়া জমি নিজের নামে ফেরাবেন যেভাবে

১১

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

১২

এদেশে শেখ হাসিনা আর আসবেন না, নৈরাজ্যকারীদের জন্য ‘জিরো টলারেন্স’: নজরুল ইসলাম আজাদ

১৩

মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ

১৪

শিক্ষার্থী নির্যাতন রোধে কওমি মাদরাসাগুলোতে মনিটরিং সেল ও হটলাইন চালুর নির্দেশ

১৫

ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

১৬

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৯

১৭

নজরুল ইসলাম আজাদ: আড়াইহাজার থেকে জাতীয় সংসদে

১৮

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭১, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ

১৯

ফতুল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ

২০
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে…