|
00:00:00
ad1
শিরোনাম
বিশেষ সংবাদ

রেড ক্রিসেন্ট নির্বাচনে মনোনয়নপত্র নিলেন টিপু, খোরশেদ, রিয়াদ ও মেহেদী

আপনার প্রতিষ্ঠানের বিশ্বস্ত প্রচারের জন্য বিজ্ঞাপন দিন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটের নির্বাচনে সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আগ্রহী প্রার্থীরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) তাঁরা ইউনিটের সচিবের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। আগামী ২৫ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার দিন নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে একজন সহসভাপতি, একজন সাধারণ সম্পাদক ও পাঁচজন সদস্য নির্বাচিত হবেন।

সহসভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অ্যাডভোকেট নবী হোসেন, আমিনুর ইসলাম মিঠু ও মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র নিয়েছেন অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, আমিনুর ইসলাম মিঠু ও মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

পাঁচটি সদস্য পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমিনুর ইসলাম মিঠু, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, মেহেদী হাসান (সজীব), অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, ফতে মোহাম্মদ রেজা রিপন ও রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

তাঁদের মধ্যে আমিনুর ইসলাম মিঠু ও মাকছুদুল আলম খন্দকার খোরশেদ সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য তিন পদের জন্যই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রেড ক্রিসেন্ট নির্বাচনে মনোনয়নপত্র নিলেন টিপু, খোরশেদ, রিয়াদ ও মেহেদী

ফতুল্লায় ধর্ষণের অভিযোগে…

Source: প্রেস নারায়ণগঞ্জ | Press Narayanganj

Original author: PressNarayanganj24.com

Original article: https://www.pressnarayanganj24.net/organization-news/news/47190

আপনার প্রতিষ্ঠানের বিশ্বস্ত প্রচারের জন্য বিজ্ঞাপন দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *