|
00:00:00
ad1
শিরোনাম
রূপগঞ্জ শহরের বাইরে

রূপগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশা চালক ও যাত্রী নিহত

আপনার প্রতিষ্ঠানের বিশ্বস্ত প্রচারের জন্য বিজ্ঞাপন দিন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রিকশা চালক ও একজন যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো একজন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাইওয়ে পুলিশের ভুলতা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জসিম উদ্দিন।

নিহতরা হলেন: মৈকুলী এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে অটোরিকশা চালক রিফাত হোসেন (২০) এবং একই এলাকার যাত্রী শাহনাজ বেগম (৫৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন বলেন, যাত্রী নিয়ে অটোরিকশাটি রূপসীর দিকে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক ও একজন যাত্রী মারা যান।

এ ঘটনায় আহত শাওন নামে আনুমানিক ২৫ বছর বয়সী অপর যাত্রীকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভুলতা ফাঁড়ির ইনচার্জ বলেন, ট্রাকের চালককে স্থানীয় লোকজন মারধর করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

আপনার প্রতিষ্ঠানের বিশ্বস্ত প্রচারের জন্য বিজ্ঞাপন দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *