admin
২৯ অক্টোবর ২০২৬, ৪:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়: আবদুল জব্বার

২০০৬ সালের ২৮শে অক্টোবর ঢাকার পল্টনে লগি-বৈঠার তাণ্ডব ও নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪:৩০ টায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া শহীদ মিনারে গিয়ে এক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, ২০০৬ সালের ২৮শে অক্টোবর আওয়ামী লীগ লগি-বৈঠার তাণ্ডব চালিয়ে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। বাংলার মাটিতে আর যেন কখনো এই ধরনের রাজনৈতিক হিংস্রতা ও স্বৈরাচারী তাণ্ডব ফিরে আসতে না পারে, সে জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, অবিলম্বে ২৮শে অক্টোবরের পল্টন ট্র্যাজেডির মূল পরিকল্পনাকারী , ও প্রত্যক্ষ খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সিদ্ধিরগঞ্জ এলাকার শহীদ আব্দুল্লাহ ফয়সাল এর হত্যাকারী ও ফ্যাসিবাদের বিচার ছাড়া দেশে স্থায়ী শান্তি ফিরতে পারে না।

সংঘটিত চব্বিশের গণ-বিপ্লবের চেতনার কথা স্মরণ করিয়ে দিয়ে নারায়ণগঞ্জ মহানগরী আমীর সরকারকে গণভোটের মাধ্যমে জনরায়ের দ্রুত বাস্তবায়ন এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার জোর দাবি জানান।

কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুমসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পল্টন ট্র্যাজেডির ওপর নির্মিত একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে সুতা ব্যবসায় ৪০ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকির মামলা

১

আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়: আবদুল জব্বার

২

আড়াইহাজারে পরিবেশদূষণ, প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

৩

ডাইং শিল্পের সংকট নিরসনে বাংলাদেশ নীট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

৪

রেড ক্রিসেন্ট: সরে দাঁড়ালেন হায়দার, ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবী

৫

বন্দরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, কৌশল দেখাল শিক্ষার্থীরা

৬

৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রচারকারী সাবেক পাইলটের মরদেহ উদ্ধার

৭

অনিশ্চয়তায় সালমানের ‘মাতৃভূমি’র মুক্তি

৮

নারায়ণগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা ও মহানগরের পৃথক আনন্দ র‍্যালি

৯

নারায়ণগঞ্জে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’, হাদি হত্যার বিচারের দাবি

১০

নারায়ণগঞ্জে হকার উচ্ছেদে বারবার বাধা, দখলমুক্ত হচ্ছে না ফুটপাত

১১

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮০, উদ্ধার ইয়াবা-গাঁজা ও হেরোইন

১২

সিদ্ধিরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, গরুর প্রাণ বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ মালিক

১৩

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৪

সরকারের গচ্চা ১৭ কোটি টাকা: পাঠ্য বই নিয়ে অস্থিরতা এনসিটিবিতে ৯ কর্মকর্তা বদলি

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

১৬

নিহত জহিরের বাড়িতে এমপি নজরুল ইসলাম আজাদ, হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস

১৭

ফতুল্লায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

১৮

অন্যের নামে রেকর্ড হওয়া জমি নিজের নামে ফেরাবেন যেভাবে

১৯

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০