admin
২৯ অক্টোবর ২০২৬, ৪:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে সুতা ব্যবসায় ৪০ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকির মামলা

নারায়ণগঞ্জে জামাল ইয়ার্ন ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪০ কোটি ৩৯ লাখ ১০ হাজার ৯৪২ টাকার মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকির অভিযোগে মামলা দায়ের করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জ।

বুধবার (২৮ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সদর উপজেলার টানবাজার এলাকার এস এম মালেহ রোডে অবস্থিত প্রতিষ্ঠানটি আমদানিকারক ও সরবরাহকারী হিসেবে ব্যবসা পরিচালনা করে। কমিশনারেটের নিবারক দল আকস্মিক পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানের মজুদ পণ্য ও হিসাব ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে।

এ সময় প্রতিষ্ঠানটি ভ্যাটসংক্রান্ত দলিলাদি দেখাতে ব্যর্থ হয়। পরে প্রতিষ্ঠানের বিভিন্ন রেজিস্টার, খাতা, চালান বই, গার্ড ফাইল, কম্পিউটার থেকে সংগৃহীত এক্সেল কপি এবং প্রতিষ্ঠানের প্রতিনিধির স্বাক্ষরযুক্ত একটি বিবৃতি জব্দ করা হয়।

জব্দ করা দলিলাদি প্রাথমিকভাবে পর্যালোচনা করে দেখা যায়, ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির সুতা বিক্রির মোট পরিমাণ ৬৫৯ কোটি ১৪ লাখ ৬০ হাজার ৫৯১ টাকা। এ বিক্রির ওপর ৫ ও ৭ দশমিক ৫ শতাংশ হারে প্রযোজ্য ভ্যাটের পরিমাণ ৪০ কোটি ৪০ লাখ ৪৪ হাজার ৪৪২ টাকা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত প্রতিষ্ঠানটি দাখিলপত্রে (মূসক-৯.১) ৩৯ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২৩০ টাকার বিক্রি দেখিয়েছে। একই সময়ে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে মাত্র ১ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা জমা দিয়েছে। এ হিসাবে প্রতিষ্ঠানের কাছে সরকারের বকেয়া ভ্যাটের পরিমাণ দাঁড়িয়েছে ৪০ কোটি ৩৯ লাখ ১০ হাজার ৯৪২ টাকা।

কমিশনারেট জানায়, প্রতিষ্ঠানটির এ কার্যক্রম মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর বিভিন্ন বিধানের লঙ্ঘন। এ কারণে অনাদায়ী ভ্যাট, জরিমানা ও আইনের ১২৭ ধারা অনুযায়ী সুদ আদায়ের লক্ষ্যে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে সুতা ব্যবসায় ৪০ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকির মামলা

১

আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়: আবদুল জব্বার

২

আড়াইহাজারে পরিবেশদূষণ, প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

৩

ডাইং শিল্পের সংকট নিরসনে বাংলাদেশ নীট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

৪

রেড ক্রিসেন্ট: সরে দাঁড়ালেন হায়দার, ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবী

৫

বন্দরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, কৌশল দেখাল শিক্ষার্থীরা

৬

৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রচারকারী সাবেক পাইলটের মরদেহ উদ্ধার

৭

অনিশ্চয়তায় সালমানের ‘মাতৃভূমি’র মুক্তি

৮

নারায়ণগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা ও মহানগরের পৃথক আনন্দ র‍্যালি

৯

নারায়ণগঞ্জে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’, হাদি হত্যার বিচারের দাবি

১০

নারায়ণগঞ্জে হকার উচ্ছেদে বারবার বাধা, দখলমুক্ত হচ্ছে না ফুটপাত

১১

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮০, উদ্ধার ইয়াবা-গাঁজা ও হেরোইন

১২

সিদ্ধিরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, গরুর প্রাণ বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ মালিক

১৩

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৪

সরকারের গচ্চা ১৭ কোটি টাকা: পাঠ্য বই নিয়ে অস্থিরতা এনসিটিবিতে ৯ কর্মকর্তা বদলি

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

১৬

নিহত জহিরের বাড়িতে এমপি নজরুল ইসলাম আজাদ, হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস

১৭

ফতুল্লায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

১৮

অন্যের নামে রেকর্ড হওয়া জমি নিজের নামে ফেরাবেন যেভাবে

১৯

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০