admin
২৯ অক্টোবর ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডাইং শিল্পের সংকট নিরসনে বাংলাদেশ নীট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডাইস, কেমিক্যাল, গ্যাস, বিদ্যুৎ ও শ্রমিকের মজুরিসহ উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় ডাইং শিল্পের সংকট নিরসন এবং ন্যূনতম ডাইং চার্জ পুনর্নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেছেন শিল্প উদ্যোক্তারা।

এ লক্ষ্যে বাংলাদেশ নীট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নীট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) পরিচালক মিনহাজুল হক ও মামুনুর রশীদ মিঠু।

এ ছাড়া বাংলাদেশ নীট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি জি এম হায়দার আলী লাভলু, সহসভাপতি এম নাসিরুদ্দিন, পরিচালক কে এম নুরুল ইসলাম বাবু, মো. আনিসুল এহসান চৌধুরী, লিটন চন্দ্র পাল, মিজানুর রহমান, মো. অহিদুর ইসলাম শহীদ, মো. শাহজাহান আলমসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সভায় ডাইং শিল্পের বর্তমান পরিস্থিতি, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং এর ফলে শিল্প মালিকদের ওপর সৃষ্ট চাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা বলেন, ডাইস, কেমিক্যাল, গ্যাস, বিদ্যুৎ ও শ্রমিকের মজুরির ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ডাইং চার্জ পুনর্নির্ধারণ করা জরুরি।

তারা ডাইং শিল্পের স্বার্থ সংরক্ষণ, উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং দীর্ঘমেয়াদে শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেন।

সভায় শিল্পের চলমান সংকট মোকাবিলা এবং ভবিষ্যৎ উন্নয়নের পথ সুগম করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে সুতা ব্যবসায় ৪০ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকির মামলা

১

আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়: আবদুল জব্বার

২

আড়াইহাজারে পরিবেশদূষণ, প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

৩

ডাইং শিল্পের সংকট নিরসনে বাংলাদেশ নীট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

৪

রেড ক্রিসেন্ট: সরে দাঁড়ালেন হায়দার, ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবী

৫

বন্দরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, কৌশল দেখাল শিক্ষার্থীরা

৬

৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রচারকারী সাবেক পাইলটের মরদেহ উদ্ধার

৭

অনিশ্চয়তায় সালমানের ‘মাতৃভূমি’র মুক্তি

৮

নারায়ণগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা ও মহানগরের পৃথক আনন্দ র‍্যালি

৯

নারায়ণগঞ্জে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’, হাদি হত্যার বিচারের দাবি

১০

নারায়ণগঞ্জে হকার উচ্ছেদে বারবার বাধা, দখলমুক্ত হচ্ছে না ফুটপাত

১১

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮০, উদ্ধার ইয়াবা-গাঁজা ও হেরোইন

১২

সিদ্ধিরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, গরুর প্রাণ বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ মালিক

১৩

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৪

সরকারের গচ্চা ১৭ কোটি টাকা: পাঠ্য বই নিয়ে অস্থিরতা এনসিটিবিতে ৯ কর্মকর্তা বদলি

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

১৬

নিহত জহিরের বাড়িতে এমপি নজরুল ইসলাম আজাদ, হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস

১৭

ফতুল্লায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

১৮

অন্যের নামে রেকর্ড হওয়া জমি নিজের নামে ফেরাবেন যেভাবে

১৯

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০