admin
৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তিন মাসে ১৯৩ কোটি টাকার গরুর মাংস রপ্তানি: প্রতিমন্ত্রী টুকু

ছবিঃ সুলতান সালাউদ্দিন টুকু

নারায়ণগঞ্জ সময় ২৪ | নিজস্ব প্রতিবেদক

গত তিন মাসে ১৯৩ কোটি টাকার গরুর মাংস বিদেশে রপ্তানি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। রপ্তানির পরিমাণ আরও বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। একই সঙ্গে মাংসের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিদেশে আরও বেশি পরিমাণে গরুর মাংস রপ্তানির জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে মাংসের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার।

এর আগে প্রতিমন্ত্রী বিএলআরআই প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করেন।

এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ড. এসএম আব্দুল আওয়াল, বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খান তুহিন এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে এই রাকিবুল ইসলাম রাকিব, মেয়র পদে তাঁকে ঘিরে নারায়ণগঞ্জে কেন এত আগ্রহ?

১

তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

২

জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে ২০ নেতাকর্মী আহত

৩

জাতীয় যুব দিবস উপলক্ষে আড়াইহাজারে যুব র‍্যালি ও আলোচনা সভা আগামীকাল

৪

সংবিধান সংস্কারে লংমার্চ নয়, বিরোধীদের আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

৫

নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে নজরুল ইসলাম আজাদের দীর্ঘ পথচলা

৬

বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৭

তাহসিফের মৃত্যুরহস্য: দীপের তথ্যেই মিলল নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল, নৌ-পুলিশের কাছে হস্তান্তর

৮

ইরানে মার্কিন হামলার শঙ্কা, বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ১১৮ ডলার

৯

ডাস্টবিনের অভাবে বাড়ছে সড়কে আবর্জনা, নতুন উদ্যোগ নাসিকের

১০

সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার মিরপুরের আওয়ামী লীগ নেতা মিঠু

১১

সোনারগাঁয়ে ৪৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

১২

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মশারি নিয়ে অবস্থান

১৩

নারায়ণগঞ্জের মেয়র পদে রকিবুল ইসলাম রাকিবকে দেখতে চান নারায়ণগঞ্জবাসী

১৪

জামায়াতের একক প্রস্তুতি, দূরত্ব এনসিপির সঙ্গে

১৫

আড়াইহাজার উপজেলা কাব ক্যাম্পুরীতে প্রধান অতিথির বক্তব্যে এমপি নজরুল ইসলাম আজাদ

১৬

ডিসি ও সানিকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা

১৭

উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে আলোচনায় এমপিপুত্র ও রাজনৈতিক সচিবরা

১৮

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪০, বিপুল পরিমাণ মাদক উদ্ধার

১৯

নারায়ণগঞ্জে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প, নিয়মিত আয়োজনের আহ্বান এমপি কালামের

২০
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে…