admin
৩০ অক্টোবর ২০২৬, ৪:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মশারি নিয়ে অবস্থান

মশারি নিয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক:

ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মশাবাহিত এ রোগ প্রতিরোধে মানুষকে সচেতন করতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মশারি নিয়ে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে ডেঙ্গুর ক্রমবর্ধমান ঝুঁকি এবং জনস্বাস্থ্যের ওপর এর ক্ষতিকর প্রভাব তুলে ধরা হয়।

কর্মসূচিতে ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে নিয়মিত মশারি ব্যবহার, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি প্রয়োজন সম্মিলিত সামাজিক উদ্যোগ। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং পরিবার, প্রতিবেশীসহ আশপাশের মানুষকে সচেতন করতে হবে।

তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের প্রথম পদক্ষেপ। নিজে সচেতন হই, পরিবারকে সচেতন করি এবং ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তুলি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে নজরুল ইসলাম আজাদের দীর্ঘ পথচলা

১

বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

তাহসিফের মৃত্যুরহস্য: দীপের তথ্যেই মিলল নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল, নৌ-পুলিশের কাছে হস্তান্তর

৩

ইরানে মার্কিন হামলার শঙ্কা, বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ১১৮ ডলার

৪

ডাস্টবিনের অভাবে বাড়ছে সড়কে আবর্জনা, নতুন উদ্যোগ নাসিকের

৫

সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার মিরপুরের আওয়ামী লীগ নেতা মিঠু

৬

সোনারগাঁয়ে ৪৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

৭

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মশারি নিয়ে অবস্থান

৮

নারায়ণগঞ্জের মেয়র পদে রকিবুল ইসলাম রাকিবকে দেখতে চান নারায়ণগঞ্জবাসী

৯

জামায়াতের একক প্রস্তুতি, দূরত্ব এনসিপির সঙ্গে

১০

আড়াইহাজার উপজেলা কাব ক্যাম্পুরীতে প্রধান অতিথির বক্তব্যে এমপি নজরুল ইসলাম আজাদ

১১

ডিসি ও সানিকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা

১২

উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে আলোচনায় এমপিপুত্র ও রাজনৈতিক সচিবরা

১৩

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪০, বিপুল পরিমাণ মাদক উদ্ধার

১৪

নারায়ণগঞ্জে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প, নিয়মিত আয়োজনের আহ্বান এমপি কালামের

১৫

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে খাল-ড্রেন পরিষ্কার ও সংস্কারকাজ শুরু

১৬

এলপিজির দাম পুনর্নির্ধারণে ১ নভেম্বরের পর সিদ্ধান্ত নেবে বিইআরসি

১৭

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট

১৮

তিন মাসে ১৯৩ কোটি টাকার গরুর মাংস রপ্তানি: প্রতিমন্ত্রী টুকু

১৯

ফতুল্লা পাইলট স্কুলের মানোন্নয়নে সহযোগিতার আশ্বাস মামুন মাহমুদের

২০
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে…