admin
২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বন্দরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, কৌশল দেখাল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জের বন্দরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে র‍্যালি, হাত ধোয়ার কৌশল প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার। সভাটি সঞ্চালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. রিদওয়ান আহমেদ।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা রফিক আবেদীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ ফরিদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা শ্যামলী আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা হাত ধোয়ার আটটি কৌশল হাতে-কলমে প্রদর্শন করে। পাশাপাশি দৈনন্দিন জীবনের ছয়টি গুরুত্বপূর্ণ সময়ে হাত ধোয়ার প্রয়োজনীয়তা ও সঠিক নিয়ম তুলে ধরে তারা।

সভাপতির বক্তব্যে ইউএনও শিবানী সরকার বলেন, সুস্থ ও নিরাপদ জীবনযাপনের জন্য সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়া কার্যকর ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, শিশুদের ছোটবেলা থেকেই হাত ধোয়ার সঠিক নিয়ম শেখাতে হবে। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আলোচনা সভায় বক্তারা বলেন, অপরিচ্ছন্ন হাতের মাধ্যমে বিভিন্ন জীবাণু শরীরে প্রবেশ করতে পারে। তাই খাবার খাওয়ার আগে, টয়লেট ব্যবহারের পর এবং দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজের সময় সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা ও রোগের বিস্তার রোধে এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে সুতা ব্যবসায় ৪০ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকির মামলা

১

আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়: আবদুল জব্বার

২

আড়াইহাজারে পরিবেশদূষণ, প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

৩

ডাইং শিল্পের সংকট নিরসনে বাংলাদেশ নীট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

৪

রেড ক্রিসেন্ট: সরে দাঁড়ালেন হায়দার, ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবী

৫

বন্দরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, কৌশল দেখাল শিক্ষার্থীরা

৬

৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রচারকারী সাবেক পাইলটের মরদেহ উদ্ধার

৭

অনিশ্চয়তায় সালমানের ‘মাতৃভূমি’র মুক্তি

৮

নারায়ণগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা ও মহানগরের পৃথক আনন্দ র‍্যালি

৯

নারায়ণগঞ্জে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’, হাদি হত্যার বিচারের দাবি

১০

নারায়ণগঞ্জে হকার উচ্ছেদে বারবার বাধা, দখলমুক্ত হচ্ছে না ফুটপাত

১১

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮০, উদ্ধার ইয়াবা-গাঁজা ও হেরোইন

১২

সিদ্ধিরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, গরুর প্রাণ বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ মালিক

১৩

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৪

সরকারের গচ্চা ১৭ কোটি টাকা: পাঠ্য বই নিয়ে অস্থিরতা এনসিটিবিতে ৯ কর্মকর্তা বদলি

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

১৬

নিহত জহিরের বাড়িতে এমপি নজরুল ইসলাম আজাদ, হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস

১৭

ফতুল্লায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

১৮

অন্যের নামে রেকর্ড হওয়া জমি নিজের নামে ফেরাবেন যেভাবে

১৯

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০