

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় যুবদলকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। অসহায় ও চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের মানবিক উদ্যোগ এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বুধবার (২৮ অক্টোবর) সকালে শহরের চাষাঢ়া শহীদ মিনারে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।
অ্যাডভোকেট আবুল কালাম বলেন, সাধারণ মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প একটি প্রশংসনীয় উদ্যোগ। বিশেষ করে আর্থিক অসচ্ছলতার কারণে যারা প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না, তাদের জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, অতীতে যুবদলের নেতাকর্মীরা নানা প্রতিকূলতা, জেল-জুলুমের মধ্য দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছেন। বর্তমানে জনগণের কল্যাণে কাজ করার সুযোগকে কাজে লাগিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করাও গুরুত্বপূর্ণ। এ জন্য যুবদলকে সামাজিক ও মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ডা. মজিবুর রহমান।
কর্মসূচিতে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, সাজ্জাদ হোসেন কমল, মোফাজ্জল হোসেন আনোয়ার, শাকিল মিয়া, সাইফুল আলম সজিব ও জাকির হোসেন সেন্টুসহ আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন রাফি উদ্দিন রিয়াদ, ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, আরমান হোসেন, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, ফয়সল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, অ্যাডভোকেট শাহিন খান, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, হাবিবুর রহমান মাসুদ, আব্দুল কাদির, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ ও মাহফুজুর রহমান ফয়সলসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা শেষে মেডিকেল ক্যাম্পে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
মন্তব্য করুন