admin
৩০ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফতুল্লা পাইলট স্কুলের মানোন্নয়নে সহযোগিতার আশ্বাস মামুন মাহমুদের

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জ সময় ২৪ | ফতুল্লা প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে বিদ্যালয় পরিদর্শনকালে তিনি শিক্ষার মান, অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় বিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

পরিদর্শনকালে অধ্যাপক মামুন মাহমুদ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিদ্যালয়ের অবকাঠামোগত ও প্রশাসনিক বিভিন্ন সমস্যা এবং শিক্ষার মানোন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়।

মতবিনিময়কালে শিক্ষকরা বিদ্যালয়ের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তাঁরা জানান, পরিচালনা কমিটির সভাপতি রিয়াদ মোহাম্মদ চৌধুরী দায়িত্ব নেওয়ার পর থেকে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে কাজ করছেন। তিনি নিয়মিত বিদ্যালয়ের খোঁজখবর নেওয়ার পাশাপাশি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা সমাধানে উদ্যোগ নেন।

এ সময় অধ্যাপক মামুন মাহমুদ বিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রিয়াদ মোহাম্মদ চৌধুরী, শিক্ষক প্রতিনিধি আবু সাঈদ মুন্না, অভিভাবক প্রতিনিধি তুষার আহম্মেদ মিঠু, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আফরোজা আক্তার পলিসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

শাহ ফতেহ্ উল্লাহ্ ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন

পরে অধ্যাপক মামুন মাহমুদ ফতুল্লা থানা গেটের বিপরীতে অবস্থিত শাহ ফতেহ্ উল্লাহ্ ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং মাদ্রাসার বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

ফতুল্লা বাজারের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন

সবশেষে অধ্যাপক মামুন মাহমুদ ফতুল্লা বাজার পরিদর্শন করেন। এ সময় তিনি বাজারের চলমান উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।

বাজারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে তিনি উন্নয়ন ও ব্যবস্থাপনায় রিয়াদ মোহাম্মদ চৌধুরীর উদ্যোগ, তত্ত্বাবধান ও ভূমিকার প্রশংসা করেন।

শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন থেকে শুরু করে বাজারের উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা—পুরো সফরজুড়েই স্থানীয় শিক্ষাব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক উঠে আসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে নজরুল ইসলাম আজাদের দীর্ঘ পথচলা

১

বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

তাহসিফের মৃত্যুরহস্য: দীপের তথ্যেই মিলল নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল, নৌ-পুলিশের কাছে হস্তান্তর

৩

ইরানে মার্কিন হামলার শঙ্কা, বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ১১৮ ডলার

৪

ডাস্টবিনের অভাবে বাড়ছে সড়কে আবর্জনা, নতুন উদ্যোগ নাসিকের

৫

সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার মিরপুরের আওয়ামী লীগ নেতা মিঠু

৬

সোনারগাঁয়ে ৪৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

৭

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মশারি নিয়ে অবস্থান

৮

নারায়ণগঞ্জের মেয়র পদে রকিবুল ইসলাম রাকিবকে দেখতে চান নারায়ণগঞ্জবাসী

৯

জামায়াতের একক প্রস্তুতি, দূরত্ব এনসিপির সঙ্গে

১০

আড়াইহাজার উপজেলা কাব ক্যাম্পুরীতে প্রধান অতিথির বক্তব্যে এমপি নজরুল ইসলাম আজাদ

১১

ডিসি ও সানিকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা

১২

উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে আলোচনায় এমপিপুত্র ও রাজনৈতিক সচিবরা

১৩

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪০, বিপুল পরিমাণ মাদক উদ্ধার

১৪

নারায়ণগঞ্জে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প, নিয়মিত আয়োজনের আহ্বান এমপি কালামের

১৫

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে খাল-ড্রেন পরিষ্কার ও সংস্কারকাজ শুরু

১৬

এলপিজির দাম পুনর্নির্ধারণে ১ নভেম্বরের পর সিদ্ধান্ত নেবে বিইআরসি

১৭

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট

১৮

তিন মাসে ১৯৩ কোটি টাকার গরুর মাংস রপ্তানি: প্রতিমন্ত্রী টুকু

১৯

ফতুল্লা পাইলট স্কুলের মানোন্নয়নে সহযোগিতার আশ্বাস মামুন মাহমুদের

২০
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে…