admin
৩০ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানে মার্কিন হামলার শঙ্কা, বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ১১৮ ডলার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একের পর এক তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে। বিশেষ করে ইরানে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী ফাইল ছবি হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ১১৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দামও প্রায় ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪ ডলারে লেনদেন হচ্ছে।

এ নিয়ে টানা চতুর্থ মাসের মতো বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে। শুধু চলতি মাসেই ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে প্রায় ১১ শতাংশ।

এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব নিয়ে সতর্ক করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির আশঙ্কা, পরিস্থিতি অব্যাহত থাকলে চলতি বছর বিশ্ববাজারে জ্বালানির দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।

বিশ্বব্যাংকের প্রাক্কলন অনুযায়ী, সামগ্রিক পরিস্থিতির কারণে চলতি বছর বিশ্বব্যাপী জ্বালানি ব্যয় গড়ে প্রায় এক-তৃতীয়াংশ বাড়তে পারে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। এর প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক অর্থনীতি, পরিবহন ব্যয় ও সাধারণ ভোক্তাদের জীবনযাত্রার খরচে।

ইরানে মার্কিন হামলার শঙ্কা, বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ১১৮ ডলার

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে নজরুল ইসলাম আজাদের দীর্ঘ পথচলা

১

বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

তাহসিফের মৃত্যুরহস্য: দীপের তথ্যেই মিলল নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল, নৌ-পুলিশের কাছে হস্তান্তর

৩

ইরানে মার্কিন হামলার শঙ্কা, বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ১১৮ ডলার

৪

ডাস্টবিনের অভাবে বাড়ছে সড়কে আবর্জনা, নতুন উদ্যোগ নাসিকের

৫

সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার মিরপুরের আওয়ামী লীগ নেতা মিঠু

৬

সোনারগাঁয়ে ৪৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

৭

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মশারি নিয়ে অবস্থান

৮

নারায়ণগঞ্জের মেয়র পদে রকিবুল ইসলাম রাকিবকে দেখতে চান নারায়ণগঞ্জবাসী

৯

জামায়াতের একক প্রস্তুতি, দূরত্ব এনসিপির সঙ্গে

১০

আড়াইহাজার উপজেলা কাব ক্যাম্পুরীতে প্রধান অতিথির বক্তব্যে এমপি নজরুল ইসলাম আজাদ

১১

ডিসি ও সানিকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা

১২

উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে আলোচনায় এমপিপুত্র ও রাজনৈতিক সচিবরা

১৩

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪০, বিপুল পরিমাণ মাদক উদ্ধার

১৪

নারায়ণগঞ্জে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প, নিয়মিত আয়োজনের আহ্বান এমপি কালামের

১৫

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে খাল-ড্রেন পরিষ্কার ও সংস্কারকাজ শুরু

১৬

এলপিজির দাম পুনর্নির্ধারণে ১ নভেম্বরের পর সিদ্ধান্ত নেবে বিইআরসি

১৭

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট

১৮

তিন মাসে ১৯৩ কোটি টাকার গরুর মাংস রপ্তানি: প্রতিমন্ত্রী টুকু

১৯

ফতুল্লা পাইলট স্কুলের মানোন্নয়নে সহযোগিতার আশ্বাস মামুন মাহমুদের

২০
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে…