admin
১ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিদ্ধিরগঞ্জে জেট ফুয়েলসহ আওয়ামী লীগ নেতার ট্যাংকার জব্দ, মূল হোতারা অধরা

নারায়ণগঞ্জে চোরাই প্রায় ১৬,৫০০ লিটার জেট ফুয়েল জব্দ করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় তেলবাহী ট্যাংকলরীর চালক সাগর হোসেন (২৭) কে আটক করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে এজাহার নামীয় ও ২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার আসামিরা হলেন ট্যাংকলড়ী ড্রাইভার সাগর হোসেন (২৭), হেলপার দ্বীন ইসলাম (৫২) ও পলাতক আসামি ট্যাংকলড়ীর মালিক আওয়ামী লীগ নেতা ইয়ার হোসেন ভূঁইয়া (৫০)।

শনিবার রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের চিটাগাংরোড শিমরাইল মোড় এলাকা থেকে এই তেল জব্দ করা হয়। জব্দকৃত ট্যাংকলরির নাম্বার চট্ট-মেট্রো ৪১-০৮০৩।বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

তিনি জানান, চিটাগাংরোড এলাকা থেকে ১৬,৫০০ লিটার জেটফুয়েল সহ একটি ট্যাংকলরী জব্দ করা হয়েছে। চালক সাগর হোসেনকে আটক করা হয়েছে। এবিষয়য়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। ট্যাংকলড়ী মালিক ইয়ার হোসেন ভূঁইয়াকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

এদিকে জব্দকৃত ট্যাংকলরীর মালিক সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকার ইয়ার হোসেন ভূঁইয়া। তিনি ঢাকা বিভাগীয় ট্যাংকলরী মালিক সমিতির গোদনাইল পদ্মা ডিপো শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। নাসিক ৬নং ওয়ার্ড এলাকায় তিনি আওয়ামী লীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত।কর্মী সমর্থক নিয়ে শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিটি মিছিল মিটিংয়ে তাঁর সক্রিয় উপস্থিতি ছিলো বলে জানিয়েছে স্থানীয়রা। ইরফান ভূঁইয়ার নেতৃত্বে আওয়ামী লীগ পন্থী কুর্মিটোলা ডিপো এভিয়েশন ডিজিএম অনুপ কুমার বড়ুয়া, কুর্মিটোলা ডিপো ইনচার্জ রেদোয়ান ও ডিপার (স্টাফ) আলমগীরের যোগসাজশে রূপগঞ্জ, শ্যামপুর, গাজী ব্রীজ এলাকায় জেট-এ ওয়ান তেল কারসাজিতে জড়িত এ চক্রটি বলে অনুসন্ধানে জানা যায়। এভাবে এ সিন্ডিকেটের তেল চুরির মাধ্যমে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। অবিলম্বে এর সাথে জড়িত ইরফান ভূঁইয়া সহ সকলকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শ্রমিক নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী চক্রের চার সদস্য গ্রেপ্তার

১

সিদ্ধিরগঞ্জে জেট ফুয়েলসহ আওয়ামী লীগ নেতার ট্যাংকার জব্দ, মূল হোতারা অধরা

২

ফতুল্লায় নারীর গলায় ছুরি ঠেকিয়ে কানের দুল ছিনতাই

৩

ফতুল্লায় যুবলীগ নেতার সহযোগী মজিবর গ্রেপ্তার

৪

শামীম ওসমান নাটকবাজ গডফাদার, শহরে ঢুকলে হাত-পা ভাঙবে: টিপু

৫

শান্তিপূর্ণ রাষ্ট্রের জন্য শরিয়ার পক্ষে আসতে হবে: ইসলামী আন্দোলন নেতা

৬

নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ

৭

দক্ষ যুব গড়তে প্রযুক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্ব দিতে হবে: এমপি কালাম

৮

নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূর আটক

৯

কে এই রাকিবুল ইসলাম রাকিব, মেয়র পদে তাঁকে ঘিরে নারায়ণগঞ্জে কেন এত আগ্রহ?

১০

তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

১১

জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে ২০ নেতাকর্মী আহত

১২

জাতীয় যুব দিবস উপলক্ষে আড়াইহাজারে যুব র‍্যালি ও আলোচনা সভা আগামীকাল

১৩

সংবিধান সংস্কারে লংমার্চ নয়, বিরোধীদের আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪

নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে নজরুল ইসলাম আজাদের দীর্ঘ পথচলা

১৫

বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬

তাহসিফের মৃত্যুরহস্য: দীপের তথ্যেই মিলল নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল, নৌ-পুলিশের কাছে হস্তান্তর

১৭

ইরানে মার্কিন হামলার শঙ্কা, বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ১১৮ ডলার

১৮

ডাস্টবিনের অভাবে বাড়ছে সড়কে আবর্জনা, নতুন উদ্যোগ নাসিকের

১৯

সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার মিরপুরের আওয়ামী লীগ নেতা মিঠু

২০
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে…