admin
১ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শামীম ওসমান নাটকবাজ গডফাদার, শহরে ঢুকলে হাত-পা ভাঙবে: টিপু

ফাইল ছবি

নারায়ণগঞ্জে প্রবেশ করলে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। এ সময় তিনি শামীম ওসমানের উদ্দেশে হাত-পা ভেঙে দেওয়ার হুমকিও দেন।

রোববার (১ নভেম্বর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের সস্তাপুর এলাকায় জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে আবু আল ইউসুফ খান টিপু বলেন, আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী ও সমর্থক বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। নারায়ণগঞ্জের একজন কথিত গডফাদার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। কামান ও গোলাবারুদ দিয়েও তাকে আটকানো যাবে না বলে দাবি করছেন।

শামীম ওসমানকে উদ্দেশ করে তিনি বলেন, অতীতে বোরকা পরে পালিয়ে যাওয়া একজন ব্যক্তি আবারও নারায়ণগঞ্জে ফেরার ঘোষণা দিচ্ছেন। তবে এবার নারায়ণগঞ্জে প্রবেশ করলে তার হাত-পা ভেঙে দেওয়া হবে কি না, তা দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

টিপু আরও বলেন, নারায়ণগঞ্জের মানুষকে আর কোনো পরিবারের কাছে জিম্মি হতে দেওয়া হবে না। তার অভিযোগ, শামীম ওসমান নারায়ণগঞ্জ থেকে পাঁচ হাজার কোটি টাকা লুটপাট করেছেন। চাঁদাবাজি, জুলুম, হুমকি-ধমকি ও সন্ত্রাসের মাধ্যমে আবারও শহরবাসীকে জিম্মি করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, জীবনে অনেক চাঁদাবাজি হয়েছে, এখন আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাওয়া উচিত। শামীম ওসমানের দেশে ফেরার ঘোষণার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার ফেরার বিষয়ে তারা অপেক্ষায় রয়েছেন। পাশাপাশি ওই পরিবার সম্পর্কে নারায়ণগঞ্জবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী চক্রের চার সদস্য গ্রেপ্তার

১

সিদ্ধিরগঞ্জে জেট ফুয়েলসহ আওয়ামী লীগ নেতার ট্যাংকার জব্দ, মূল হোতারা অধরা

২

ফতুল্লায় নারীর গলায় ছুরি ঠেকিয়ে কানের দুল ছিনতাই

৩

ফতুল্লায় যুবলীগ নেতার সহযোগী মজিবর গ্রেপ্তার

৪

শামীম ওসমান নাটকবাজ গডফাদার, শহরে ঢুকলে হাত-পা ভাঙবে: টিপু

৫

শান্তিপূর্ণ রাষ্ট্রের জন্য শরিয়ার পক্ষে আসতে হবে: ইসলামী আন্দোলন নেতা

৬

নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ

৭

দক্ষ যুব গড়তে প্রযুক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্ব দিতে হবে: এমপি কালাম

৮

নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূর আটক

৯

কে এই রাকিবুল ইসলাম রাকিব, মেয়র পদে তাঁকে ঘিরে নারায়ণগঞ্জে কেন এত আগ্রহ?

১০

তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

১১

জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে ২০ নেতাকর্মী আহত

১২

জাতীয় যুব দিবস উপলক্ষে আড়াইহাজারে যুব র‍্যালি ও আলোচনা সভা আগামীকাল

১৩

সংবিধান সংস্কারে লংমার্চ নয়, বিরোধীদের আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪

নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে নজরুল ইসলাম আজাদের দীর্ঘ পথচলা

১৫

বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬

তাহসিফের মৃত্যুরহস্য: দীপের তথ্যেই মিলল নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল, নৌ-পুলিশের কাছে হস্তান্তর

১৭

ইরানে মার্কিন হামলার শঙ্কা, বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ১১৮ ডলার

১৮

ডাস্টবিনের অভাবে বাড়ছে সড়কে আবর্জনা, নতুন উদ্যোগ নাসিকের

১৯

সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার মিরপুরের আওয়ামী লীগ নেতা মিঠু

২০
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে…