

নিজস্ব প্রতিবেদক: জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ সম্পন্ন করা ৮ জনের মধ্যে ১৫ লাখ টাকা ঋণ বিতরণ করেছেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য জননেতা নজরুল ইসলাম আজাদ। একই অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদও তুলে দেন তিনি।
যুব দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ কার্যক্রমে প্রশিক্ষণ শেষে ৮ জনকে সনদ প্রদান করা হয়। পাশাপাশি তাঁদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ তৈরিতে মোট ১৫ লাখ টাকা ঋণ সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ নিজ হাতে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের হাতে সনদ ও ঋণের অর্থ তুলে দেন।
এ সময় যুবসমাজের দক্ষতা ও কর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরা হয়। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে যুবকেরা যেন নিজেদের উদ্যোগ গড়ে তুলতে পারেন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন, সে লক্ষ্যেই এ ঋণ সহায়তা দেওয়া হয়েছে।
জাতীয় যুব দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে প্রশিক্ষণ, সনদ প্রদান ও আর্থিক সহায়তার মাধ্যমে যুবসমাজকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার উদ্যোগ আরও গুরুত্ব পায়।
মন্তব্য করুন