admin
১ নভেম্বর ২০২৬, ১:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে ২০ নেতাকর্মী আহত

জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে ২০ নেতাকর্মী আহত
জামায়াতের লংমার্চ ফেরত বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে (বাঁয়ে) ও ঘটনাস্থলে দলটির স্থানীয় নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

খুলনায় লংমার্চে অংশ নিয়ে ফেরার পথে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। একই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে জামায়াত-শিবিরের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার মির্জাপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারীর নাম আব্দুল খালেক (৭০)। তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের কাশেডাঙ্গা গ্রামের বাসিন্দা।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুল খালেক নিহত হন। এ সময় খুলনা থেকে লংমার্চে অংশ নিয়ে ফেরার পথে জামায়াত নেতাকর্মীদের বহনকারী একটি বাস ওই পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল এবং পাটকেলঘাটা থানার ওসি তোফাজ্জেল হোসেন।

সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান বলেন, খুলনার লংমার্চ শেষে ফেরার পথে মির্জাপুর এলাকায় এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাসটি খাদে পড়ে যায়। এ সময় তাদের অন্তত ২০ থেকে ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শামীম ওসমান নাটকবাজ গডফাদার, শহরে ঢুকলে হাত-পা ভাঙবে: টিপু

১

শান্তিপূর্ণ রাষ্ট্রের জন্য শরিয়ার পক্ষে আসতে হবে: ইসলামী আন্দোলন নেতা

২

নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ

৩

দক্ষ যুব গড়তে প্রযুক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্ব দিতে হবে: এমপি কালাম

৪

নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূর আটক

৫

কে এই রাকিবুল ইসলাম রাকিব, মেয়র পদে তাঁকে ঘিরে নারায়ণগঞ্জে কেন এত আগ্রহ?

৬

তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

৭

জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে ২০ নেতাকর্মী আহত

৮

জাতীয় যুব দিবস উপলক্ষে আড়াইহাজারে যুব র‍্যালি ও আলোচনা সভা আগামীকাল

৯

সংবিধান সংস্কারে লংমার্চ নয়, বিরোধীদের আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১০

নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে নজরুল ইসলাম আজাদের দীর্ঘ পথচলা

১১

বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১২

তাহসিফের মৃত্যুরহস্য: দীপের তথ্যেই মিলল নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল, নৌ-পুলিশের কাছে হস্তান্তর

১৩

ইরানে মার্কিন হামলার শঙ্কা, বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ১১৮ ডলার

১৪

ডাস্টবিনের অভাবে বাড়ছে সড়কে আবর্জনা, নতুন উদ্যোগ নাসিকের

১৫

সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার মিরপুরের আওয়ামী লীগ নেতা মিঠু

১৬

সোনারগাঁয়ে ৪৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

১৭

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মশারি নিয়ে অবস্থান

১৮

নারায়ণগঞ্জের মেয়র পদে রকিবুল ইসলাম রাকিবকে দেখতে চান নারায়ণগঞ্জবাসী

১৯

জামায়াতের একক প্রস্তুতি, দূরত্ব এনসিপির সঙ্গে

২০
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে…